রম্য গল্প

গপ্প অব মেসেঞ্জারঃ হাঁটুর বয়সী কন্যার আবদার

সাময়িকী: শুক্র ও শনিবার

-হুমায়ূন রনী

:আপনাকে লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে।
পোষাক-আষাক, হেয়ার স্টাইল,
ফেসবুকের পোস্ট, কথাবার্তা সব।

:করলে কি হবে?

:আপনি সবার কাছে প্রিয় হবেন।
সব সময় লক্ষ্য করি আপনি উঁচু উঁচু ব্যুট পরেন।
বয়স হয়েছে আপনার।
এখন পরবেন ফ্লাট স্যু।
জিন্স পরিহার করেন।
কম দামে ভালো স্ট্রাইপ সার্ট মিলে সেগুলো কিনবেন।
আপনে এখন যে ধরনের ড্রেস পরেন দেখে মনে হয় মাস্তান।

:আর?

:মেয়ে মানুষের ছবি তুলেন ঠিকাছে
আপলোড দেয়া যাবে না।
কারো জন্মদিনে তাকে ইনবক্সে শুভেচ্ছা জানান।
পাবলিকের মনে কিছুতেই প্রশ্নের জন্মে দেয়া যাবে না।

:তাতে আমার লাভ কি?

:লস তো নেই, না আছে?

:লাভও তো নেই।

:লাভ আছে।

চার অক্ষরের ইংরেজী লাভ দেখবেন
ঠিক ঠিক পেয়ে যাবেন।

:কি ধারণা আমি চার অক্ষরের লাভ পাই না?
:ক্ষণস্থায়ীগুলা পান, চায়নীজ লাভ। টেকসই না।

[রিপ্লাই দিতে যাবো চার্জের অভাবে সেল ফোন বন্ধ হয়ে গেল।]

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031