গাছের ডালে পাখিরা আর
ডাকে না
পাখির ছবি ক্যানভাসে কেউ
আঁকে না।
ফ্লাট বাসাতে বন্দিপাখি
কিচির মিচির করে না
শক্ত দেয়াল মনের সুখে
খামচে সে আর ধরে না।
পাখির মনের সুখ কেড়েছে
শহর
তাই তো এখন কেউ দেখে না
আকাশ মাঝে ছুটে চলা
হাজার পাখির বহর।
– মঈন মুরসালিন














Add Comment