জীবনানন্দ দাশের প্রয়াণ দিবসে কবি সুবোধ সরকারের নিবেদনঃ
ট্রাম লাইনের সঙ্গে অনন্তের যোগাযোগ ছিল
রাসবিহারীর থেকে পন্ডিতিয়ায়
আসল ঠিকানা তাঁর হিয়ায় হিয়ায়।
শ্মশানে আসতে হল শেষে।
পা দুটো দাঁড়াল কেন? বাঁশ মারো, আবার পোড়াও
একটু থাকতে দিন , দুটো দিন থাকি ভালবেসে?
দুটোদিন অনন্তকে কোনখানে রাখি?
বাকীপথ তারায় তারায়।
জীবনানন্দ দাশ আজ
তার নীচে অনন্তের পাড়ায় পাড়ায়।













Add Comment