তরঙ্গটুডে

বিদেশি শিল্পীদের নিয়ে মাকসুদের নতুন অ্যালবাম

নতুন অ্যালবামের কাজে মাকসুদ ও তার দল

হ্যালোডেস্ক

দীর্ঘ তিন বছর পর নতুন অ্যালবাম বের করছেন শিল্পী মাকসুদ। চলছে নতুন অ্যালবামের কাজ। এবার নতুন অ্যালবামের ঘোষণা দিলো ব্যান্ড ‘মাকসুদ ও ঢাকা’। গত কয়েকটি অ্যালবামের মতো এখানেও থাকছে বিদেশি শিল্পী। অ্যালবামের নাম রাখা হয়েছে ‘গ্লোবাল বাউলিয়ানা’।

যেখানে জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও সামাজিক পরিবেশকে প্রাধান্য দেওয়া হবে। ব্যান্ডটির প্রধান মাকসুদ হক বলেন, ‘এ অ্যালবামের কাজ গত তিন বছরেরও বেশি সময় ধরে আমরা করছি। এটি করতে আমার নানা ধরনের বিশ্লেষণ ও গবেষণাও করতে হয়েছে। ইতোমধ্যে ৯টি ট্র্যাকের কাজ শেষ পর্যায়ে আছে। অ্যালবামটিতে ফকির লালন সাঁই থেকে শুরু করে আজম খান বা বব মার্লির শান্তির বার্তাও থাকবে।’

গানগুলোতে রেগে, ব্লুজ, জ্যাজ থেকে দক্ষিণ এশীয় শাস্ত্রীয় সংগীতের স্বাদ থাকছে বলে জানালেন এই তারকা।

মাকসুদ বলেন, ‘অ্যালবামে অতিথি গিটার শিল্পী থেকে স্যাক্সোফোন, ট্রমবনসহ বেশ কিছু বাদ্যযন্ত্র ব্যবহৃত হবে। থাকবে আফ্রো-ক্যারিবিয়ান ও ভারতীয় টানও।’

জানা যায়, অ্যালবামে কয়্যারও থাকবে। আর এতে কাজ করেছেন সংগীতশিল্পী এলিটা করিম, শুশারাত জাহান আচল ও সিজে রেসি।

তবে অ্যালবাম প্রকাশের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। প্রথম দফায় তিনটি ভিডিও গান অবমুক্ত করা হবে বলে জানালেন মাকসুদ।

আর্কাইভ

ক্যালেন্ডার

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031