কবিতা

মধুমতীর দরদী

সাময়িকী : শুক্র ও শনিবার

২১ জানুয়ারি ২০২২


-মাহফুজ রিপন

শতবছরের আম গাছ দেখতে যখন পা বাড়ালাম
সাথে অমল শ্যামল তরুণ সাব্বির ছেলেটা ছিলো।

অটো চলছে নবান্নের বাতাস এসে লাগছে গায়ে
নতুন ধান সোনার গয়নার মতো চমক দেখালো।

সেইদিন পদ্মাসনে বসেছিলাম আম গাছের ডালে
চোখ বুজতেই মহাকালের ঘোড়দৌড় শুরু হলো।

সাদা থান পরা দরদীয়া আমাদের নিয়ে গেলো মধুমতি গাঙ্গে। সে দিন থেকে জলবাসি আমরা একদিন মাছেদের সঙ্গে ভেসালে উঠে আসবো।

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031