কবিতা

মায়া

সাময়িকী : শুক্র ও শনিবার

১৭ নভেম্বর ২০২২


―মরিয়ম লিপি

ইদানিং তার আচরণ খুব ওলটপালট
তারে ভুল বুঝবার চায় মন,
আবার মায়াও করে,
কত্তবার যে ব্লক করসি
কত্তবার যে ব্লক ছুটাইসি,
মায়া,
এই মায়াটা কাটায়া উঠবার পারতাসিনা!
অহন কি করলে যে এই গভীর যন্ত্রণা আমারে
সারাজীবনের লাইগা লক কইরা দিব
সব মায়ারতন বুঝবার পারতাসিনা,
কে যে এই মায়ার মন্ত্র দিবার পারে
জানা নাই,
জানবার খুব আউস হইতাসে,
সঠিক মন্ত্র কি দিবার পারব?
নাকি আবার আরেক মায়ার জালে আটকা পরুম?
মনে কত প্রশ্ন উলটপালট খাইতাসে,
কিছুতেই রেহাই পাইতাসিনা।
দয়া করো খোদা !

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031