তরঙ্গটুডে

গুজব বন্ধে শিল্পীদের আহ্বান

শোবিজ অঙ্গনের তারকারা

হ্যালোডেস্ক:

‘ছেলেধরা’ গুজবে গেল ক’দিনে ৩০ জনের ওপরে হত্যা হয়েছে।

সারাদেশে রয়েছে ছেলেধরা গুজবে আতঙ্ক। এমন  গুজবের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে এগিয়ে এলেন শোবিজ অঙ্গনের তারকারা। নিজেদের উদ্যোগে তারা প্রকাশ করলেন একটি ভিডিওবার্তা।

পান্থ শাহরিয়ারের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন পিকলু চৌধুরী। এতে অংশ নিয়েছেন চিত্রনায়ক রিয়াজ, সংগীতশিল্পী তাহসান, বেলাল খান, সিঁথি সাহা, অভিনয়শিল্পী তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, হিল্লোল, নাদিয়া, নওশীন, এফএস নাঈম, সাজু খাদেম, ইন্তেখাব দিনার, আবৃত্তিকার শিমুল মোস্তফা, মাসুদুজ্জামান ও নাট্যকার পান্থ শাহরিয়ার।

নির্মাতা পিকলু চৌধুরী বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে ভিডিওটি তৈরি করা। কারণ সবাই মিলে যে কোনও গুজব প্রতিরোধ জরুরি। ভিডিওটিতে যারা অংশ নিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

মঙ্গলবার (২৩ জুলাই) বিকাল থেকে ভিডিও বার্তাটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়। নির্মাতা পিকুল জানান, এই ভিডিওটি কপিরাইট ফ্রি রাখা হয়েছে। ফলে যে কেউ চাইলে এটি নির্দ্বিধায় সোশ্যাল মিডিয়ায় আপলোড ও যে কোনও টিভি-রোডওতে প্রকাশ করতে পারবেন।

আর্কাইভ

ক্যালেন্ডার

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930