তরঙ্গটুডে

আমি কিছু করিনি, আমি ইনোসেন্ট সোনাক্ষী সিনহা!

বলিউড

হ্যালোডেস্ক:

দুই হাত পিছনে নিয়ে হ্যান্ডকাফ করা ভিডিওতে সোনাক্ষীকে চিৎকার করে বলতে শোনা যাচ্ছে, ”আমায় এভাবে গ্রেফতার করতে পারেন না, আমি কিছু করিনি, আমি ইনোসেন্ট…।”

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে প্রকাশ্যে গ্রেফতার করার ভিডিও ভাইরাল হয়েছে! ইতোমধ্যে সেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা নিয়ে শোরগোল পড়ে গেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, রূপালি গাউন পরে রয়েছেন সোনাক্ষী। কিন্তু কেন তাকে গ্রেফতার করা হচ্ছে, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

ভারতীয় গণমাধ্যমের খবর, সম্প্রতি একটি সংস্থার পক্ষ থেকে সোনাক্ষী সিনহার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের প্রেক্ষিতেই কি অভিনেত্রীকে গ্রেফতার করা হয়? তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। তবে কোনো সিনেমার প্রমোশনের জন্যও সোনাক্ষী ওই ভিডিও আপলোড করেছেন বলেও জোর গুঞ্জন শুরু হয়েছে।

তথ্য: ইন্টারনেট

আর্কাইভ

ক্যালেন্ডার

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031