আজকের দেশ

রাজশাহীতে শুরু হতে যাচ্ছে অষ্টম জীবনানন্দ কবিতা মেলা

এবার কবিকুঞ্জ পদক ও সম্মাননা পাবেন কবি শিবলী মোকতাদির ও কবি মাহমুদ কামাল

হ্যালোডেস্ক

রাজশাহীতে কবিকুঞ্জের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টম জীবনানন্দ কবিতা মেলা-২০১৯।

আগামী ২৫ ও ২৬ অক্টোবর রাজশাহীর শাহ মখদুম (রহ.) কলেজ প্রাঙ্গণে এই মেলা আয়োজিত হবে। এবারের আয়োজনে কবিতায় কবি শিবলী মোকতাদিরকে কবিকুঞ্জ পদক-২০১৯ এবং ‘অরণি’ সম্পাদক কবি মাহমুদ কামালকে ছোটকাগজ কবিকুঞ্জ সম্মাননা-২০১৯ প্রদান করা হবে।

বুধবার (০৯ অক্টোবর) সন্ধ্যায় কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এবারের জীবনানন্দ কবিতা মেলা উদ্বোধন করবেন কবি মাকিদ হায়দার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

কবিতা মেলা উপলক্ষে দেশ-বিদেশের শতাধিক বরেণ্য কবি, সাহিত্যিক ও আবৃত্তিশিল্পী অংশগ্রহণ করবেন। মেলার উদ্বোধন হবে ২৫ অক্টোবর(শুক্রবার) সকাল ১০টায়।

আর্কাইভ

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031