ঢালিউড
হ্যালোডেস্ক
ঢালিউডের শীর্ষচিত্রনায়ক শাকিব খান এবার নতুন ছবিতে। খবর পাওয়া গেছে নতুন ছবি নিয়ে আসছে হিরো খ্যাত সুপার স্টার সাকিব খান। ছবিটির নাম ‘লন্ডন’, এতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন তিন নায়িকা। নির্মাতা ইফতেখার চৌধুরী ছবিটি পরিচালনা করবেন। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘লন্ডন’ ছবিটির শুটিং হবে দুবাই ও লন্ডনে।
ইফতেখার চৌধুরী জানান, সিনেমার কেন্দ্রীয় চরিত্রে থাকবেন শাকিব খান। তার বিপরীতে দেখা যাবে তিন নায়িকাকে। তবে নায়িকাসহ অন্যান্য চরিত্রগুলোর শিল্পী এখনো চূড়ান্ত হয়নি। খলচরিত্রে বলিউড অভিনেতা গুলশান গ্রোভারের সঙ্গে কথা চলছে, তবে এখনো তাকে চূড়ান্ত করা হয়নি।













Add Comment