রঙঢঙ

এই শীতে ব্যায়াম হোক প্রতিদিন

হ্যালোডেস্ক

শীতের সকাল মানেই ধোয়া ওঠা গরম চায়ের কাপ কিংবা গরম গরম পিঠা। কখনো সকালের উষ্ণ মিষ্টি রোদ আবার কখনো লেপ মুড়ি দিয়ে ঘুম। আর এই ঘুম আপনাকে কখনো কখনো পৌঁছতে দেরি করিয়ে দেয় আপনার কর্মস্থলে। তাছাড়া যাদের সকালে স্কুল কিংবা ভার্সিটি থাকে তাদের এই শীতের সকালের জড়তা কাটাতে বেশ বেগ পেতে হয়।

প্রতিদিন একটু একটু করে শীত বাড়ছে। সকালের ঠাণ্ডা পরিবেশে ঘুমানোর মজাই যেন আলাদা। এই সুন্দর আবহাওয়ায় আলস্য এসে ভর করে বলে আমাদের ব্যায়ামের অভ্যাসটাও যেন একটু ঝিমিয়ে পড়ে। কিন্তু এই মিষ্টি রোদেও ব্যায়াম করা আমাদের সর্বাঙ্গীন সুস্থতা এনে দিতে পারে। তাই শীতের শুরুতে ব্যায়াম কেন জরুরি, তা নিয়ে থাকছে কিছু আলোচনা-

ব্যায়াম
স্লিম হওয়ার জন্য বা স্বাস্থ্য ভালো রাখার জন্যই শুধু ব্যায়াম নয়। বরং এটি আপনার শরীরে রক্ত চলাচলের মাত্রা ঠিক রেখে আপনাকে কাজে মনোযোগী করে তোলে। এর পাশাপাশি আপনি শীতের সকালে যে জড়তা অনুভব করেন তা নিমিষেই কেটে যাবে এই ব্যায়ামের মাধ্যমে। তাই শীতের সকালকে উপভোগ করতে আর জড়তা কাটাতে ব্যায়াম করুন।


গরম পানি দিয়ে গোসল
কর্মব্যস্ত জীবনে শীতের সকালে আরামের ঘুম হারাম করে বিছানা ছাড়তেই হয়। তবে কষ্ট ঘুম থেকে উঠলেও অনেকেরই সেই ঘুমঘুম ভাবটা থেকে যায়। ফলে দেখা যায় ঠিকমতো কাজে মন দিতে পারছেন না যেমন ঠিক তেমনই মেজাজ ও খারাপ হয়ে আছে। তাছাড়া শীতের সকালে জড়তা একটা ভাব থেকে যায় যা কাটতে চায় না। তাই এই জড়তা কাটাতে হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল করে নিন সকালে ঘুম থেকে উঠেই। দেখবেন আপনি যেমন ফ্রেশ অনুভব করছেন ঠিক তেমনি আপনার ভেতর প্রাণবন্ত ভাব লাগছে। যা আপনাকে এই জড়তাভাব কাটিয়ে কাজে মনোযোগ দিতে সাহায্য করবে।

কফি বা চা
শীতের সকাল মানেই আলসেমিতে ভরপুর। এই আলসেমি আর জড়তা ভরা সকালকে চাঙ্গা করতে আপনার সঙ্গী হতে পারে এক মগ গরম কফি কিংবা এক কাপ গরম চা। যা আপনাকে সারাদিনের ক্লান্তি দূর করতে সাহায্য করবে এবং আপনি জড়তা কাটিয়ে পুনরায় কাজে ফিরে যাওয়ার প্রাণশক্তি পাবেন।
স্বাস্থ্যকর নাস্তা

সকালের নাস্তায় গরম দুধ, মধু, মাখন এই সব রাখার চেষ্টা করুন। এই সমস্ত খাবার আপনাকে এই শীতের জড়তা কাটাতে সাহায্য করবে। সাথে সাথে মৌসুমী ফল রাখতে পারেন যা আপনার এনার্জি লেভেল বৃদ্ধি করে আপনাকে শীতের সকালের জড়তা এড়াতে সাহায্য করবে।

প্রতিদিন ব্যায়ামের ফলাফল রাতারাতি চোখে না পড়লেও শরীরের অভ্যন্তরে ব্যায়াম প্রভাব বিস্তার করে থাকে। তাই তাৎক্ষণিক ফলাফলের আশায় নয়। বরং সুস্থ্য জীবন গড়তে ও সবসময় সক্রিয় ও উদ্যমের সাথে কাজ করতে নিয়মিত ব্যায়াম করুন।

মডেল: রেখা হক
ছবি   : হ্যালোটুডে

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930