স্বাস্থ্যসৌন্দর্য

ফিকে হওয়া মেহেদির রঙ দ্রুত ওঠাবেন যেভাবে

হ্যালোডেস্ক

মেহেদি রাঙা হাতের সৌন্দর্য ফিকে হতে শুরু করে যখন মেহেদির রঙ ধীরে ধীরে হালকা হতে থাকে। রঙ পুরোপুরি না উঠলে বেশ দৃষ্টিকটু লাগে হাত দুটো। জেনে নিন ফিকে হয়ে যাওয়া মেহেদির রঙ দ্রুত ওঠানোর কিছু উপায় সম্পর্কে।

আধা কাপ গরম পানির মধ্যে ১ চা চামচ বেকিং সোডা ও ২ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি তুলার সাহায্যে মেহেদির রঙের উপর ঘষে ঘষে লাগান। উঠে যাবে রঙ।

লেবু স্লাইস করে ম্যাসাজ করুন ত্বকে। লেবুতে থাকা ব্লিচিং উপাদান মেহেদির রঙ দ্রুত দূর করতে সহায়তা করে।
যেখানে মেহেদি লেগে আছে, সেখানে টুথপেস্ট দিয়ে ঘষুন। তারপরে একটি ভেজা কাপড় দিয়ে ত্বক মুছে নিন। দিনে দুইবার এটি করুন।

বেকিং সোডা এবং লেবু সমপরিমাণ মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি পাঁচ মিনিটের জন্য ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

হেয়ার কন্ডিশনার ঘষলেও মেহেদির ফিকে রঙ দ্রুত দূর হবে।
অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান দিয়ে বারবার ত্বক ঘষে ঘষে ধুলে উঠে যাবে মেহেদি।

আধা কাপ লবণ কুসুম গরম পানিতে মিশিয়ে ২০ মিনিট হাত ডুবিয়ে রাখুন।

আর্কাইভ

ক্যালেন্ডার

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930