তরঙ্গটুডে

বাড়ছে যশ-নুসরাতের ঘনিষ্ঠতা, একসঙ্গে করছেন পার্টি!

ঢালিউড

হ্যালোডেস্ক।।  ফের যশ ও নুসরাতের সম্পর্ক নিয়ে সরগরম ভারতীয় মিডিয়া। এবার দুই তারকার ছবিকে কেন্দ্র করে আলোচনার সূত্রপাত। ফেসবুকে নুসরাত জাহান এবং যশ দাশগুপ্তর সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন প্রসাধনী প্রস্তুতকারক কোম্পানির মালিক রাজকুমার গুপ্তা। ছবিতে প্রায় একই ফ্রেমে রয়েছেন রাজ।

একটিতে তার সঙ্গে রয়েছেন যশ, আরেকটিতে রয়েছেন নুসরাত। তাহলে কি একসঙ্গে পার্টি করছিলেন দুই তারকা? এ প্রশ্নই তুলেছেন অনেকে।

গত বছরের পুজার পর থেকেই স্বামী নিখিল জৈনের সঙ্গে নুসরতের মনোমালিন্যের খবর প্রকাশ্যে এসেছিল। পরে নাসরাত জানিয়েছিলেন, নিখিলের সঙ্গে তিনি আর থাকছেন না। এমন পরিস্থিতিতেই নুসরাত ও যশের সম্পর্কের গুঞ্জন প্রকাশ্যে আসে।

তবে এবার ভোটের আগে সকলকে চমকে দিয়ে তৃণমূল সংসদ সদস্য নুসরাতের বিরোধী পক্ষের দল বিজেপিতে যোগ দিয়ে ভোটে লড়েন যশ। কিন্তু হেরে যান অভিনেতা। দুই ভিন্ন রাজনৈতিক দলের সদস্য হলেও অবশ্য যশ-নুসরাতের বিশেষ বন্ধুত্বের কোনও পরিবর্তন হয়নি।

আর্কাইভ

ক্যালেন্ডার

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930