কবিতা

হিজলের ঠোঁটে আকাঙ্ক্ষিত চুম্বন

সাময়িকী : শুক্র ও শনিবার

-দাউদুল ইসলাম

মন্দ কি, যদি খরা উত্তপ্ত দাহে
বরফের মত বিগলিত হয় দেহের শাখা প্রশাখা
খা খা রোদ, নিস্তব্ধ দুপুরের বুক ভেদ করে
গলিয়ে দেয় প্রস্থর হৃদয়; নির্বাণ অহমিকা।

আকাশের জ্বল জ্বলে চোখ রাঙানিতে
জাগে যদি রক্তের বুদ্বুদ, অস্থির টগবগ
মন্দ কি; দাহের দাবানলে পোড়ে পতিত হয়
মজ্জার মরীচিকা।

অনল বিম্বের তীব্র রেখা
কালিমা মাখা হৃদ অলিন্দে বিদ্ধ হোক উল্কার বেগে
প্রবহমান লাভার মত ছড়িয়ে যাক –
প্রান্তরে থেকে প্রান্তরে
অলিতে গলিতে…… তনুতে অণুতে

মন্দ কি?
পোড়ে যদি অন্ধ সব অহমিকা!
তারপর যখন বৃষ্টি নামবে
যখন গলিত লাভা গুলো ভেসে যাবে,
যখন সবুজ প্রান্তর উদ্ভাসিত হবে,
যখন ফিরবে সোনালী সেই হাসি;
তখন মানুষ চিনতে পারবে মানুষ!

কবিতার বাঁকে বাঁকে নদীর কল কল ধ্বনি
হিজলের ঠোঁটে আকাঙ্ক্ষিত চুম্বন আর অমৃত সেই প্রেমের বানী।

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031