কবিতা

“বোকা প্রেমিকা “

সাময়িকী : শুক্র ও শনিবার

-নাজনীন তৃপ্তি

মেয়েরা স্বভাবত‌ যতটা না বোকা হয় প্রেমিকা হলে বোধ হয় তার চেয়ে বেশি বোকা হয়।
একটা প্রচণ্ড শক্ত আর বাস্তববাদী মানুষকেও কত সহজে ভেঙেচুরে দুর্বল বানিয়ে ফেলা যায়!
কিভাবে যেনো বোকা বোকা আমিটা রীতিমতো আরো বোকা হয়ে গেলাম।
তার হুট করে ভালোলাগা কে বাঁধভাঙা ভালোবাসা ভেবে বসে থাকলাম।
ভুলে গেলাম মোহ হুট করে কেটে যায়, ভালোবাসা নয়।
তার ছোট্ট একটা টেক্সট, কল এর জন্য পুরো দিন উন্মুখ হয়ে বসে থাকতাম।
অথচ ভালোবাসলেই ক্লান্তি, ব্যাস্ততা নামক ছুতোর কোনো অবকাশ থাকে না।
তারপরও অভিমানী কণ্ঠে বলে উঠতাম” আজকাল যে খোঁজ করো না?
ব্যাস্ত ভীষন? আমি কি তোমার কেও নই?”
আসলেই ভালোবাসলে আমরা বড্ড বোকা হয়ে যাই।
অথচ ভালোবাসলেই অপর মানুষটার মনের যত্ন নিতে হয়।
ভালোবাসলেই তার নিঃস্বার্থ অপেক্ষার মূল্য দিতে জানতে হয়।
ভুলে যাই ভালোবাসলে কথা দিয়ে কথা রাখতে হয়…

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930