কবিতা

অপঠিত ভালোবাসা

সাময়িকী : শুক্র ও শনিবার

০২ অক্টোবর ২০২১


-আমিনা তাবাসসুম

ভাবনা হোক বা স্বপ্ন
বিমূর্ত অবকাশে হাতছানি দেয়
তোমার চোখের মতো।

এখন ঘড়ির কাঁটা ডাকছে
দশ নম্বরের পরের প্ল্যাটফর্ম
জানি, দমকা হাওয়ার সুরে
তুমি আসবে
তারপর,
তারপর এক পশলা বৃষ্টি

যতক্ষণ সুখ থাকে শরীরে
শাড়ির আঁচলে লেপ্টে থাকে
অপঠিত ভালোবাসা
ততক্ষণ তোমার সঙ্গে এ আনন্দ
ভাবনার আগুন বারো মাস।

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031