কবিতা

সঙ্গবিরোধ

সাময়িকী : শুক্র ও শনিবার

১৮ নভেম্বর ২০২১


-আমিনুল ইসলাম সেলিম

 

আমরা পরস্পরের পথ বদলে নিয়েছি
তুমি যেদিকে
আমি সেদিকে নেই
তুমি যেদিকে নেই
আমি সেদিকেই
আলাদা পথের মধ্যে
আমাদের দুঃখগুলো শুয়ে থাকে–
কান্না করে–গড়াগড়ি খায়

পারস্পরিক শূন্যতার নদী
বিপরীতমুখি স্রোতে ভাসমান হলে
আমরা ক্রমশ সমুদ্রবর্তী হই–
রাশিরাশি লবণ কুড়াই

পথ বদলে গেলে
মুখোমুখি হওয়া বড় বেদনাদায়ক।

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031