তরঙ্গটুডে

পুত্র সন্তানের মা হলেন মারিয়া

হ্যালোডেস্ক

২৭ মে ২০২২


দেশের অন্যতম জনপ্রিয় সঞ্চালক মারিয়া নূর পুত্র সন্তানের মা হলেন। শুক্রবার (২৭ মে) সকালে এমনটাই জানান তিনি। যদিও সুখবরটি আরও ১৫ দিনের পুরনো!

পুত্রের নাম রেখেছেন সায়হান যারিব। মারিয়া মাতৃত্বকালীন ছুটিতে অবস্থান করছিলেন যুক্তরাষ্ট্রে। সেখানেই তিনি মা হয়েছেন বলে অনুমান করা যায়। তাই নয়, পুরো বিষয়টি নিয়ে খুব বেশি প্রকাশ্যেও আসেননি এই সঞ্চালক।

এদিকে মা হওয়ার অনুভূতি নিয়ে মারিয়া বলেন, ‘১২ মে যারিব আমার কোলে আসে। আমাদের পছন্দসই দিনেই ও পৃথিবীতে এসেছে। আমরা খুবই আনন্দিত ওকে পেয়ে। সবার কাছে দোয়া চাইছি।’

সাইফুল আলম জুলফিকার ও মারিয়া নূর বিয়ে বন্ধনে আবদ্ধ হন ২০১১ সালের ১৫ জুন। সে হিসাবে টানা ১১ বছরের সংসার জীবনে তাদের ঘর আলো করে এলো সন্তান সায়হান।

স্বামীর সঙ্গে মারিয়া (ফাইল ছবি)

মাতৃত্বকালীন বিরতিতে যাওয়ার আগে গত বছর মারিয়া নিজেকে নতুন আলোয় দাঁড় করালেন ওয়েব দুনিয়ায়। মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ দিয়ে ভালো প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী হিসেবে। এরপর মাসুম শাহরিয়ারের নাটক ‘লা পেরুজের সূর্যাস্ত’ এবং মেহেদি হাসান জনির ওয়েব ফিল্ম ‘হেরে যাবার গল্প’ দিয়েও অভিনেত্রী হিসেবে নিজের জাত চিনিয়েছেন স্পোর্টস ঘরানার অনুষ্ঠান সঞ্চালনায় সবচেয়ে উজ্জ্বল মুখটি।

সর্বশেষ গত বছর ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ‘স্ট্রেট ড্রাইভ’ নামের শো সঞ্চালনা করেন মারিয়া নূর।

আর্কাইভ

ক্যালেন্ডার

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930