তরঙ্গটুডে

সেন্সরে প্রশংসিত হলো ‘পরাণ’

হ্যালোডেস্ক

০৫ জুলাই ২০২২


অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’র পর ঈদের পর্দায় যুক্ত হচ্ছে ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমা ‘পরাণ’। গতকাল (৩ জুলাই) রাতে সেন্সর ছাড়পত্রের জন্য মৌখিক সম্মতি পেয়েছে রায়হান রাফি পরিচালিত এ ছবিটি।

বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সদস্য অভিনেত্রী অরুণা বিশ্বাস।

তিনি জানান, অসাধারণ গল্পে সিনেমাটি নির্মিত। এছাড়া নির্মাণে সহজাত দেখিয়েছেন পরিচালক। তাই বোর্ডের বেশিরভাগ সদস্য এর প্রশংসা করেছেন।

অন্যদিকে, সেন্সর ছাড়পত্র এখনও হাতে না পাওয়ায় বিষয়টি নিয়ে মুখ খোলেনি এর পরিচালক রাফি।

‘পরাণ’ সিনেমায় আছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম আর চিত্রনায়ক শরিফুল রাজ ও ইয়াশ রোহান। এই সিনেমার মাধ্যমে তিন বছর পর ঈদে মুক্তি পাবে বিদ্যা সিনহা মিমের সিনেমা। অন্যদিকে চিত্রনায়ক শরিফুল রাজের ঈদে মুক্তি পাওয়া প্রথম সিনেমা হবে এটি।

২০১৯ সালের সেপ্টেম্বরে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ হয়। চিত্রনাট্য করেছেন শাহজাহান সৌরভ ও রায়হান রাফি।

আর্কাইভ

ক্যালেন্ডার

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031