স্বাস্থ্যসৌন্দর্য

নারিকেল তেলে পাবেন যে ৫ উপকার

হ্যালোডেস্ক

২৯ অক্টোবর ২০২২


আমরা সবাই জানি চুলের যত্নে নারিকেল তেলের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা। তবে চুলের পাশাপাশি ত্বক ভালো রাখতেও কিন্তু জুড়ি নেই এই তেলের। আসছে শীতকালে ত্বক নরম রাখতে বেছে নিতে পারেন নারিকেল তেল। জেনে নিন ত্বকে নারিকেল তেল ম্যাসাজ করলে কোন কোন উপকার পাবেন।

১. নারিকেল তেলে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের কোলাজেন ভালো রাখতে সাহায্য করে। এছাড়া এই তেলে থাকা ভিটামিন এ এবং ই ত্বকে বলিরেখা পড়তে দেয় না সহজে।

২. ত্বকের ফেটে যাওয়া রোধ করতে অতুলনীয় নারিকেল তেল। এটি ত্বকের ময়েশ্চারাইজার হিসেবে চমৎকার কাজ করে।

৩. ত্বকের কোষের ক্ষয়ে যাওয়া আটকায় নারিকেলের তেল।

৪. নিয়মিত নারিকেল তেল ম্যাসাজ করলে কালচে দাগ দূর হয়ে ত্বক হয় উজ্জ্বল।

৫. শুষ্ক ত্বক খুব সহজেই হারিয়ে ফেলে প্রাণ। এ ধরনের ত্বকের যত্নে নারিকেল তেলের তুলনা নেই। এটি খুব সহজে মিশে গিয়ে ত্বক রাখে মসৃণ ও নরম।

আর্কাইভ

ক্যালেন্ডার

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031