তরঙ্গটুডে

অবশেষে ভোট দিতে আসলেন শাকিব খান

সংগৃহীত ছবি

ঢালিউড

হ্যালোডেস্ক

ঢাকাই সিনেমার কিং খান নামে খ্যাত শাকিব খান শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে আসা না আসা নিয়ে শুরু হয়েছিল গুনজন। কয়েক দিন আগে নির্বাচনে ভোট দিতে আসবেন কী জানতে চাইলে তিনি বলেছিলেন, এই নির্বাচন নিয়ে তার কিছু বলার নেই। তবে তিনি শেষমেষ ভোট দিয়েছেন। শুক্রবার নির্ধারিত সময়ের শেষ দিকে তিনি ভোট দিয়েছেন।

শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ চলছে। ৫টারও পরে শেষ হয় ভোট গ্রহণ। সকাল থেকে অনেকে অপেক্ষায় ছিলেন শাকিবের জন্য। বিকেল ৪ টার কিছু পরে ভোট দিতে আসেন শাকিব খান। দলবল নিয়ে ভোট দিয়েছেন শাকিব খান।

ভোট দিয়ে বের হয়ে শাকিব খান বলেন, এফডিসি এসে যা দেখলাম মনে হলো জাতীয় নির্বাচনেও এই ধরনের পরিবেশ সৃষ্টি হয়নি। এফডিসিতে প্রবেশের নামে এই ধরনের হয়রানি ও হেনস্তা আমার কাম্য নয়। অতীতে এই ধরনের পরিস্থিতি কখনো তৈরি হয়নি। এফডিসিতে আজ নির্বাচনী উৎসবের পরিবর্তে গুমোট অবস্থা বিরাজ করছে। এতে হতাশও প্রকাশ করেন শাকিব খান।

আর্কাইভ

ক্যালেন্ডার

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930