তরঙ্গটুডে

আকাশ ছোঁয়া স্বপ্ন দেখেন ফখরুল ইসলাম

হ্যালোডেস্ক

০৯ সেপ্টেম্বর ২০২


ফখরুল ইসলাম স্বপ্নের ডানায় উড়ে এসেছেন এতোটা পথ। শুধু স্বপ্ন দেখেই থেমে যাননি মো ফখরুল। স্বপ্ন দেখেছেন সেই সাথে করে গেছেন কঠোর সাধনা। স্বপ্ন সাধনায় আজ সত্যি হয়েছে তার মনের আশা। তাইতো আজ তিনি সফল একজন প্যাড বাদক।

নিয়মিত প্যাড বাজান বিভিন্ন মিউজিক্যাল প্রোগ্রামে। গানের রিদম সৃষ্টিতে প্যাডের ভুমিকা অনিবার্য। মঞ্চে কাজ করার পাশাপাশি গানের রিদম সৃষ্টিতে নিয়মিত কাজ করছেন রেকর্ডিং ষ্টুডিওতে। প্যাড বাদকের প্রশ্ন এলেই মো ফখরুল এক নির্ভরযোগ্য নাম।

চাদপুরে কচুয়া উপজেলায় জন্ম এবং বড় হয়েছেন ফখরুল ইসলাম। পরিবার নিয়ে বাস করেন নারায়ণগঞ্জ। দেশের প্রায় সকল মিউজিক্যাল প্রোগ্রামে ফখরুল কাজ করেন সমান তালে। ফখরুল নিয়মিত এই ইন্ডাস্ট্রিতে কাজ করে সবার ভালোবাসায় বেঁচে থাকতে চান।

 

আর্কাইভ

ক্যালেন্ডার

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930