হ্যালোডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২২
আল মামুন। জন্ম চাঁদপুর জেলার মতলব থানার সারপার গ্রামে। স্থানীয় স্কুল থেকে মাধ্যমিক পাশ করে পাড়ি জমান ঢাকায়। পড়াশোনার উদ্দেশ্য নিয়ে ঢাকায় এলেও জড়িয়ে পড়েন সাংস্কৃতিক অঙ্গনে। হাঁটি হাঁটি পা পা করে চলতে থাকে সঙ্গীতাঙ্গনে পথচলা।
সাংস্কৃতিক অঙ্গনের বন্ধুদের উৎসাহে ঢাকায় আসার পর কীবোর্ড শেখেন। ধীরে ধীরে নিজেকে পরিপক্ক করেছেন মিউজিকে। বর্তমানে আল মামুন একজন পেশাদার মিউজিশিয়ান।
সরাসরি মঞ্চে কিংবা রেকর্ডিং ষ্টুডিওতে কীবোর্ড বাজান সমান দক্ষতার সাথে। জনপ্রিয় অনেক গানের মিউজিক সৃষ্টির পেছনে রয়েছে তার অবদান। জনপ্রিয় প্রচার মাধ্যম ইউটিউবের জন্য গান তৈরিতে ব্যাস্ত সময় পার করছেন তরুন এই মিউজিশিয়ান।
সঙ্গীত পরিচালক শেখ মিলনের নির্ভরযোগ্য সহযোগী হিসেবে দীর্ঘদিন যাবত মিডিয়ায় কাজ করছেন আল মামুন।













Add Comment