রঙঢঙ

ঐশ্বরিয়ার ম্যাজিক ফেসপ্যাক!

ঐশ্বরিয়া রায় বচ্চন

হ্যালোডেস্ক: বিশ্বের সেরা সুন্দরীদের একজন ঐশ্বরিয়া রাই বচ্চন। কেবল পর্দায় নয়, মেকআপ ছাড়াও অসাধারণ উজ্জ্বল ত্বক তার। কীভাবে ত্বকের এই উজ্জ্বলতা ধরে রাখেন তিনি? সম্প্রতি টাইমস অব ইন্ডিয়া পত্রিকাকে জানিয়েছেন তার রূপচর্চা সংক্রান্ত বিভিন্ন বিষয়।

ম্যাজিক ফেসপ্যাক
ত্বকের যত্নে ঘরে তৈরি প্যাকেই ভরসা রাখেন এই সুন্দরী। বেসন, টক দই, হলুদের গুঁড়া ও দুধ মিশিয়ে বানিয়ে নেন ফেসপ্যাক। এটি নিয়মিত ব্যবহারে ত্বকে আসে প্রাকৃতিক জৌলুস। এছাড়া শসার রস ব্যবহার করেন ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে।

পানি পান করেন প্রচুর পরিমাণে
সুন্দর ত্বকের অন্যতম রহস্য পরিমাণ মতো পানি পান করা- জানান ঐশ্বরিয়া। শরীরে থাকা দূষিত উপাদান বের করে ফেলতে সাহায্য করে পানি। ফলে প্রাকৃতিকভাবেই ঝকঝকে হয় ত্বক।

খান সেদ্ধ খাবার
রূপচর্চা ও পানি পানের পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও খুব জরুরি বলে জানান ঐশ্বরিয়া। সেদ্ধ করা খাবার বেশি খান তিনি। তেলজাতীয় খাবার থেকে দূরে থাকেন। দিনে তিনবেলা ভারি খাবারের বদলে বারবার অল্প পরিমাণে খাবার খান অ্যাশ।

ইয়োগা
জিমে খুব কমই দৌড়াদৌড়ি করেন এই সুন্দরী। হালকা ব্যায়াম ও নিয়মিত ইয়োগাই তার সুন্দর স্বাস্থ্য ও ত্বকের রহস্য।

আর্কাইভ

ক্যালেন্ডার

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930