তরঙ্গটুডে

কলকাতার বান্ধবীকে বিয়ে করলেন অর্ণব

হ্যালোডেস্ক

সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব দীর্ঘদিনের বান্ধবী কলকাতার রবীন্দ্র সংগীতশিল্পী সুনিধি নায়েককে বিয়ে করেছেন। আজ বুধবার পশ্চিমবঙ্গের আসানসোলে তাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে। অর্ণবের মামাতো বোন ও অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলার ছোট বোন মিশৌরী রশীদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গের আসানসোলে আজ অর্ণব ভাইয়ার রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে।’ এদিকে, এর আগে নির্মাতা ও মিথিলার স্বামী সৃজিত মুখার্জি ফেসবুকে অর্ণব-সুনিধিকে অভিনন্দন জানিয়ে একটি পোস্ট দেন। তিনি লেখেন, ‘হারিয়ে গিয়েছ এই তো জরুরি খবর। অভিনন্দন। ’ উত্তরে অর্ণব লেখেন, ‘থ্যাঙ্ক ইউ’। পোস্টটি শেয়ার করে সুনিধি লেখেন, ‘অলরাইট’।

উল্লেখ্য, এর আগে অর্ণব ভারতীয়-বাংলাদেশি সঙ্গীতশিল্পী সাহানা বাজপেয়ীকে বিয়ে করেন ২০০১ সালে। তাদের বিবাহ-বিচ্ছেদ ঘটে বিবাহের ৭ বছর পর ২০০৮ সালে। এরপর সাহানা এক লন্ডনের নাগরিককে বিয়ে করলেও এতদিন ‘ব্যাচেলর’-ই ছিলেন অর্ণব।

আর্কাইভ

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930