তরঙ্গটুডে

চলে গেলেন ‘বেদের মেয়ে জোছনা’ সিনেমার প্রযোজক

ফাইল ছবি

হ্যালোডেস্ক

ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অন্যতম ব্যবসাসফল ছবি ‘বেদের মেয়ে জোছনা’র প্রযোজক মতিউর রহমান পানু আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উত্তরার নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু তার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন পানু ভাই। বেদের মেয়ে জোসনা, মোল্লা বাড়ির বউ, মনের মাঝে তুমিসহ অসংখ্য চলচ্চিত্রের প্রযোজক এবং প্রখ্যাত পরিচালক ছিলেন তিনি। চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির পক্ষ থেকে তার বিদেহী আত্মার প্রতি সম্মান এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

আর্কাইভ

ক্যালেন্ডার

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031