রন্ধনশৈলী

চিংড়ির কালিয়া

হ্যালোডেস্ক

হঠাৎ মেহমান চলে এলে কী রাঁধবেন এই হ্যাপাতে পড়ে যাওয়া মানুষদের জন্য সহজ সমাধান চিংড়ি। ঝটপট রান্না করা যায়, অতিথি আপ্যায়নে চিংড়ির তুলনা নেই। জেনে নিন চিংড়ির কালিয়া তৈরির উপায়…

উপকরণ:
চিংড়ি (মাঝারি বা বড়)- ১২ থেকে ১৫টি
কাঁচামরিচ-৪টি
তেজপাতা- ২টি
পেঁয়াজ কুচি- ২ কাপ
আদা রসুন বাটা- ১ চা চামচ
টমেটো কুচি- ২টি ছোট
হলুদগুঁড়া-সামান্য
লাল মরিচের গুঁড়া- স্বাদ অনুযায়ী
লবণ- স্বাদ অনুযায়ী
চিনি- ১ চা চামচ
সরিষার তেল- আধকাপ
গরম মসলা গুঁড়া- ১ চা চামচ
লেবুর রস- ২ চা চামচ

প্রণালি: কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তায় টমেটো ও চিংড়ি ভেজে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট। এরপর কাঁচামরিচ ছাড়া সব মসলা একসঙ্গে পানিতে গুলিয়ে ভাজা চিংড়িতে দিয়ে দিন। এবার ভালোমতো মসলা ভাজা ভাজা হয়ে আসলে লেবুর রস ও কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিন।

আর্কাইভ

ক্যালেন্ডার

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031