তরঙ্গটুডে

চিত্রনায়িকা পরীমণির বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

হ্যালোডেস্ক

০৪ আগস্ট, ২০২১


ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণির বাসায় সাদা পোশাকে পুলিশ ও র্যাকবের সদস্যরা ঢোকার চেষ্টা করছেন বলে জানিয়েছেন এ নায়িকা।

আজ (৪ আগস্ট) বেলা পৌনে চারটার দিকে একদল লোক সাধারণ পোশাকে এ চিত্রনায়িকার বনানীর বাসায় উপস্থিত হয়।

উদ্বিগ্ন পরী এর পরপরই ফেসবুক লাইভে এসে বনানী থানার সাহায্য চেয়েছেন।

পরী বলেন, ‌নিচে একদল লোক জোর করে বাসায় ঢুকতে চেয়েছে। কিন্তু তাদের আচরণ খুবই উগ্র। বলেন, ‘দরজা খোলেন, তারপর পরিচয় দিচ্ছি’।’

এর পরপরই পরী নিজের ফ্ল্যাটের দরজা লক করে দেন এবং ডিবি উত্তর বিভাগের যুগ্ম-কমিশনার হারুন অর রশীদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি পরীকে জানান, তাদের তরফ থেকে কেউই যাননি।

এরপর পরী সংবাদকর্মীদের সহযোগিতা চেয়ে তার বাসায় যেতে বলেছেন।

আর্কাইভ

ক্যালেন্ডার

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031