কবিতা

জাতির জনক

-নবীউল হক অনিন্দ

বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী।

জাতির জনক শেখ মুজিবকে দেখা ও তাঁকে নিয়ে লেখা-

ছোট্ট বেলার নাম ‘খোকা’
মা সায়েরা বেগম বাবা লুৎফর রহমান,
টুঙ্গীপাড়ার মেঠো পথে ধুলোবালি মেখে
বাইগার নদী-জলে করে ঝাঁপাঝাঁপি
দোয়েল-বাবুইর বাসা ছিল চোখে চোখে
পোষা ছোট্ট শালিক ছানা,
এভাবেই প্রকৃতির সাথে মিলেমিশে একাকার।
শেখ মুজিব থেকে “বঙ্গবন্ধু”
মুক্তির পয়গাম।
আমি তো দেখিনি তাঁকে
শুনেছি তাঁর কথা বাবার কাছে
পাঠ্যবইতে পড়েছি তাঁকে নিয়ে লেখা
মুক্তিযুদ্ধের উদাত্ত আহবান।
এভাবেই যতটা চিনি যতটা জানি
তিনি আমাদের জাতির জনক
শেখ মুজিবুর রহমান।

নবীউল হক অনিন্দ’র হাতে লেখা বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা

নবীউল হক অনিন্দ
৪র্থ শ্রেণি
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031