তরঙ্গটুডে

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলেন চিত্রনায়িকা ববি

হ্যালোডেস্ক:

চিত্র নায়ক আলমগীর এর পর এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলেন ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। গতকাল (৬ আগষ্ট) রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়েছে বলে নিশ্চিত করেছেন নায়িকা ববি নিজেই। এ প্রসঙ্গে চিত্রনায়িকা ইয়ামিন হক ববি বলেন, ‘গত কয়েকদিন ধরেই আমার জ্বর জ্বর লাগছে। গতকাল হঠাৎ করেই মনে হলো আমার রক্তটা পরীক্ষা করি। পরে স্কয়ার হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে।’

তিনি আরও বলেন, ‘আপাতত কিছুটা সুস্থবোধ করছি। ডাক্তাররা আরও বেশ কয়দিন রেস্ট করতে বলেছেন। সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাইছি।’ সম্প্রতি সারাদেশে ছড়িয়ে পড়া ডেঙ্গুতে ব্যাপক প্রাণহাণির ঘটনা ঘটেছে।

আর্কাইভ

ক্যালেন্ডার

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031