তরঙ্গটুডে

সালমান কেন ক্ষমা চাইবে, প্রশ্ন বাবার

হ্যালোডেস্ক

১৯ অক্টোবর ২০২৪


সালমানকে প্রাণনাশের হুমকি দেওয়ার পর থেকেই গোটা খান পরিবার একেবারে আতঙ্কে রয়েছে। প্রতিদিন নানাভাবে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে হুমকি দেওয়ার চিঠি পাওয়ায় দু-চোখ এক করতে পারছেন না সালমানের ভাই আরবাজ, সোহেল।

এমনকি ছেলেকে নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছেন সালমানের বাবা সেলিম খান। ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে সালমানের বাবা জানান যে, কৃষ্ণসার হরিণ সালমান শিকার করেননি। তাই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছে বিনা কারণে ক্ষমা চাইবে কেন এমন প্রশ্ন করেছেন তিনি।

সেলিম খান বলেন, ‘যে কারণে সালমান বার বার প্রাণনাশের হুমকি পাচ্ছে, সে ঘটনার সঙ্গে সালমান যুক্ত না। সালমান অন্তত আমাকে মিথ্যা কথা বলবে না। কৃষ্ণসার হরিণ সালমান শিকার করেননি। আমার ছেলে পশু-পাখিদের খুবই ভালোবাসে।’

বিগ বসের শুটিং শুরু, সালমানের নিরাপত্তায় যা করা হয়েছে, ৫ কোটি না দিলে সালমানকেও বাবা সিদ্দিকির মতো মরতে হবে।

সালমানকে হুমকি, এবার চিন্তায় ছবির নির্মাতারা। তিনি বলেন, ‘এমন কাজ সে করতে পারেই না। তাই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছে বিনা কারণে ক্ষমা চাইবে কেন? আমার মনে হয় এই বিষয়টা একটু ভেবে দেখা দরকার।’

আর্কাইভ

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930