তরঙ্গটুডে

স্বতঃস্ফূর্তভাবে হয়েছে ভোট, যা-ই হোক ফলাফল মেনে নেবেন মৌসুমী

সংগৃহীত ছবি

ঢালিউড

হ্যালোডেস্ক

ফলাফল যা-ই আসুক মেনে নেবেন সভাপতি প্রার্থী মৌসুমী। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি প্রার্থী মৌসুমী নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, পরিবেশ খুব ভালো লাগছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছেন।

শুক্রবার শিল্পী সমিতির ভোট গ্রহণের শেষ পর্যায়ে সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সকাল ৯ টা থেকে শুরু হয় শিল্পী সমিতির নির্বাচন। শুরু থেকে ভোট কেন্দ্রে উপস্থিত মৌসুমী। গোটা এফডিসি তিনি ছুটে বেড়াচ্ছেন। ভোটার এলেই ছুটে গিয়ে বুকে জড়িয়ে নিচ্ছেন। এবারই প্রথমবার শিল্পী সমিতির ইতিহাসে নারী সভাপতি হিসেবে নির্বাচন করছেন মৌসুমী।

আর্কাইভ

ক্যালেন্ডার

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031