কবিতা

আজব শহর

ছবি: ফারহানা ফারা

-বাপ্পি সাহা

এই শহরে আমি ছাড়া
কে ভালো থাকে রে
কে ভালো থাকে রে?

এই শহরে আমার চেয়ে
তোমায় কে ভালোবাসে রে
তোমায় কে ভালোবাসে রে।

এই শহরে আমি আজ আমার…
মত রে আমি আজ আমার মত রে!
এই শহরে আবেগ নেই
নেই আর মনবতা ডিজিটাল শহরে
উড়ে শুধু টাকা আর টাকা রে।

এই শহর দিতে পারে,
নিতে পারে কত খেলা খেলে রে
এই শহর সত্যি কি শহর আছে রে।

এই শহরে তাকালে দেখি শুধু
বড় বড় অট্রালিকা
টাকার গরমে চেনা যায়না মানুষ
আসলে কি তারা মানুষ রে।

এই শহরে অন্ধকারে জ্বলে
রেডিয়ামের আলো
এই শহরেই কাঁদে মানুষ কাঁদে
অবহেলায় রে।

এই কেমন শহর
এই কেমন জহর।
সব কিছু হাওয়ায় ভাসে কি
এই আজব শহর রে।

সব কিছু হয় কেনা বেঁচা
মানুষও বিকায় সস্তার এই কাগজে।
কি আজব এই শহর রে।

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930