তরঙ্গটুডে

ওয়েব সিরিজে মাধুরী

হ্যালোডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২১


জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আসতে চলেছে ‘ফাইন্ডিং অনামিকা’। ২০১৯ সালের ডিসেম্বরে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে নিয়ে এই নামে একটি ওয়েব সিরিজ নির্মাণের কথা জানিয়েছিলেন বলিউড প্রযোজক করণ জোহর। এই ওয়েব সিরিজ এর নাম ভূমিকায় অভিনয় করছেন মাধুরী দীক্ষিত। দীর্ঘ সময় পর সম্প্রতি মাধুরীর ঝলক দেখালেন করন।

‘ফাইন্ডিং অনামিকা’ ওয়েব সিরিজে মাধুরীর লুক কেমন হবে তারই একটি ভিডিও সামাজিক গণমাধ্যমে প্রকাশ করলেন করণ। তাতে অন্য এক মাধুরীকে দেখা গেল। জাতিকে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন মাধুরীরর ভক্ত-অনুরাগীরা। যদিও ধর্মা প্রোডাকশন এই ওয়েব সিরিজ মুক্তির কোন তারিখ জানানো হয়নি। ওয়েব সিরিজে মাধুরী দীক্ষিত একজন গ্লোবাল সুপারস্টার। আচমকাই তিনি নিখোঁজ হয়ে যান।

তাকে খুঁজতে থাকেন পুলিশ এবং তার পরিবার। আর তখনই প্রকাশ্যে আসে একজন সুপারস্টার এর লুকানো সত্য এবং বেদনাদায়ক মিথ্যা। রহস্য মাখা জীবনের এই গল্প নিয়েই প্রতিটি প্লাটফর্মে অভিষেক হচ্ছে মাধুরী দীক্ষিতের। দীর্ঘ কুড়ি বছর পর মাধুরী কাজ করবেন সঞ্জয় কাপুরের সঙ্গে এই ওয়েব সিরিজে। এটি পরিচালনা করেছেন বিজয় লাম্বিয়ার ও কারিশমা কোহলি।

আর্কাইভ

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930