তরঙ্গটুডে

কলকাতার ‘মন্টু পাইলট’হচ্ছেন ঢাকার মিথিলা

হ্যালোডেস্ক

০৬ জানুয়ারি ২০২২


ইউটিউব বা ফেসবুকে প্রায় দেখা যায় কলকাতার অভিনেতা সৌরভ দাসের মিম। তার কিছু উক্তি ব্যবহার করা হয় মজার ভিডিওগুলোতে।

মূলত এই চরিত্রটা হইচইয়ের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’র। এবার সেই সিরিজে যুক্ত হচ্ছেন বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় দ্বিতীয় সিজনে ভ্রমর চরিত্রে দেখা যাবে তাকে। এই ভূমিকায় প্রথম সিজনে অভিনয় করেছিলেন শোলাঙ্কি রায়। সিরিজের দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্র এটি।

জানা যায়, নীলকুঠির রাজা বা নীলকুঠির পাইলট হিসেবে সৌরভকেই দেখা যাবে। আর ভ্রমর হিসেবে খ্যাত শোলাঙ্কি নিজেই নাকি সরে দাঁড়িয়েছেন সিরিজ থেকে। এরপর ভ্রমর চরিত্রের অফার দেওয়া হয়েছিল কৌশানী, দেবলীনা চট্টোপাধ্যায়, অনুষা বিশ্বনাথনকে।

অবশেষে চরিত্রটি করতে রাজি হয়েছেন ঢাকার মিথিলা। আপাতত করোনা আক্রান্ত স্বামী নির্মাতা সৃজিত মুখার্জি ও মেয়ে আইরা। তাই আইসোলেশনে রয়েছেন এই অভিনেত্রী। কোয়ারেন্টিন পর্ব শেষ হলেই শুরু হবে ‘মন্টু পাইলট’-এর নতুন সিজনের শুটিং।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আর্কাইভ

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930