তরঙ্গটুডে

চলচ্চিত্র প্রযোজনায় রিচি সোলায়মান!

রিচি সোলায়মান

হ্যালোডেস্ক:

ছোট পর্দায়  অভিনয় জীবনের ২০ বছর পূর্ণ করেছেন জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। শেষের দিকে স্বামী-সন্তান নিয়ে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে।

দুই দশকের অভিনয় জীবনে নাটকে অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী, মডেল ও নাট্য প্রযোজক হিসেবেও সফলতার সঙ্গে কাজ করেছেন।

সম্প্রতি দেশে ফিরে সেই সাফল্যের ঝুলিতে নতুন আরেকটি পালক যুক্ত করার ঘোষণা দিয়েছেন তিনি। রিচি বলেন, ‘সবকিছু গুছিয়ে এবার চলচ্চিত্র প্রযোজনা করতে চাই। এমন কিছু চলচ্চিত্র নির্মাণ করবো, যা শুধু দেশে নয়, আন্তর্জাতিক বাজার, বিশেষ করে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।’

মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’-এর বিশেষ ঈদ আয়োজনের শুটিংয়ে আমন্ত্রিত হয়ে এসে রিচি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি আমেরিকা প্রবাসী হলেও দেশের কথা, সংস্কৃতির কথা সবসময় মনে পড়ে। সেই ভাবনা থেকেই এবার চলচ্চিত্র নির্মাণ করতে চাই।’ দেশের টানেই আমার এই উদ্দ্যোগ।

আর্কাইভ

ক্যালেন্ডার

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930