আজকের দেশ

নাটোরে বাউল শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বাউলিয়ানা গানের আসর

ছবি: হ্যালোটুডে

হ্যালোডেস্ক

নাটোর প্রতিনিধি, মেহেদী হাসান বাবু

নাটোর সদর উপজেলার হাজরা, নাটোর এলাকায় বাউল শিল্পী কার্তিক উদাসের বাড়ীতে বাউল গানের আসর বাউলিয়ানা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রায় ৫০ জন বাউল শিল্পিদের অংশগ্রহণে এই আসর বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হয়ে শুক্রবার ভোরে শেষ হয়। ভোলামন বাউল সংগঠন অনুষ্ঠানটির আয়োজন করে।

অনুষ্ঠানে বাউলিয়ানা সংগঠনের শিল্পী ছাড়াও সঙ্গীত পরিবেশন করেন বাউল শিল্পী আখের আলী, বেতার শিল্পী আলাউদ্দিন, শিশুশিল্পি শান্তা, দীবা, কার্তিক উদাস, নাটোর বাউল সংগঠনের সভাপতি খোকা, সাধারণ সম্পাদক আশরাফ ভোলামন বাউল সংগঠনের যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম বাচ্চু প্রমুখ।

এসময় ভোলামন বাউল সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

আর্কাইভ

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930