কবিতা

নিজের লুঙ্গি সামলা

সাময়িকী : শুক্র ও শনিবার

০৩ ফেব্রুয়ারি ২০২২


-শাহীন কামাল

লুঙ্গির গোড়ায় শক্ত করে দিচ্ছি নিয়ত খিল
তবু কেন এই পোশাকেও খুঁজে পায় অশ্লীল?
লুঙ্গি পরলে যায় না দেখা উচু কিংবা নিচুতে
তবু কেন খুব করে লাগলে লুঙ্গির পিছুতে?
লুঙ্গি পরলে সব ঢেকে যায়, উচু নিচু সমানই
যেই পোশাকে এই সুযোগ নেই, নীচু থাকে জবানই।
এই যে পরী কদিন আগে লুঙ্গি পরে নাচলো বেশ
তা দেখেতো সেদিন উনার দেহমনে খুশির রেশ।
লুঙ্গি যাদের নিত্য সঙ্গী, তারা আজকে পেরেশান
রাখবে কেমনে পরার লুঙ্গি, রক্ষা করবে নিজের মান!
যত পোশাক পরি না কেন- লুঙ্গিটাই তো সেরা
পুরুষ মানুষ ইজ্জত আব্রু লুঙ্গি দিয়েই ঘেরা।
সেই পোশাকের উপরে এবার পরছে নাকি হামলা
ভাই, বন্ধু কে কোথায়? নিজের লুঙ্গি সামলা।
আমার লুঙ্গি আমি পরি, শরীর দেখিয়ে ঘুরি না
অনেকরকম পোশাক তবু, লুঙ্গি কারও জুড়ি না।

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031