তরঙ্গটুডে

নিজ উদ্যোগী হয়ে ভ্যাকসিন নিলেন জেমস্

ভ্যাকসিন নিচ্ছেন জেমস্

হ্যালোডেস্ক।।  করোনাভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন নিলেন দেশের শীর্ষ রকার জেমস্। একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই শিল্পী কোনও সংগঠন বা প্রতিষ্ঠানের উদ্যোগে নয়, শিল্পী নিজেই উদ্যোগী হয়েছে টিকা নিয়েছেন বলে একাধিক সূত্র থেকে জানা যায়। জেমস্ মনে করেন, দেশের সব নাগরিকেরই এই টিকা নেওয়া জরুরি।

জেমস্ শুরু থেকেই টিকার বিষয়ে পজিটিভ। প্রথম দিনই তিনি টিকা নেওয়ার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। এরপর আজ (১০ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে শাহবাগের বিএসএমএমইউ-তে এসে ভ্যাকসিন নেন তিনি। টিকা নেওয়ার পর সবাইকে টিকা গ্রহণ করার অনুরোধ করছেন এই রকার স্টার।’

জানা যায়, জেমসে্র এই টিকা নেওয়ার বিষয়টির সঙ্গে সরকার, মন্ত্রণালয়, শিল্পী কোটা কিংবা কোনও সংগঠন জড়িত ছিল না। বুধবার দুপুরে জেমস্ নিজেই সরাসরি শাহবাগের বিএসএমএমইউ-তে হাজির হন। সেখানকার নার্স সাদিয়া সুমি টিকা পুশ করেন তার ডান বাহুতে।

এর আগে বিদেশে সবার আগে ভ্যাকসিন নিয়েছিলেন অভিনেত্রী-সঞ্চালক নওশীন নাহরীন মৌ। তাও সেটা যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যকর্মী কোটায়। অন্যদিকে দেশের ভেতর শিল্পীদের মধ্যে সবার আগে টিকা নেন সুবর্ণা মুস্তাফা।

আর্কাইভ

ক্যালেন্ডার

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930