তরঙ্গটুডে

বিগ বসের সঞ্চালনার দায়িত্ব সালমানের, নেবেন হাজার কোটির বেশি

হ্যালোডেস্ক

১৬ জুলাই ২০২২


বলিউড

বিগ বস-১৬ হোস্ট করার জন্য সালমান পাবেন ১০৫০ কোটি রুপি। বিগ বস-১৬ হোস্ট করার জন্য সালমান পাবেন ১০৫০ কোটি রুপি।

ভারতীয় টেলিভিশন অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং একই সঙ্গে বিতর্কিত রিয়েলিটি শো ‘বিগ বস’। শিগগিরই শুরু হবে বিগ বসের ১৬ নম্বর সিজন। আর এবারও সঞ্চালনার গুরুদায়িত্ব সামলাবেন সালমান খান। তবে জোর গুঞ্জন, বিগ বসের সিজন ১৬ সঞ্চালনায় নিজের পারিশ্রমিক তিন গুণ বাড়িয়েছেন ভাইজান।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, বিগ বস-১৬ হোস্ট করার জন্য সালমান পাবেন ১০৫০ কোটি রুপি। অথচ বিগ বস ১৫ সঞ্চালনার জন্য নিয়েছিলেন ৩৫০ কোটি। গুঞ্জন উঠেছে, পারিশ্রমিক না বাড়ালে সালমান আর বিগ বস করবেন না। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো খবর পাওয়া যায়নি।

আগামী অক্টোবর থেকে শুরু হবে বিগ বসের নতুন সিজন।আগামী অক্টোবর থেকে শুরু হবে বিগ বসের নতুন সিজন।

বিগ বসের ১৬ নম্বর সিজনের জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে ভক্তদের। আগামী অক্টোবর থেকে শুরু হবে নতুন সিজন। সপ্তাহান্তে রাত ৯টায় এবং সপ্তাহের অন্য দিনগুলোতে রাত ১০.৩০টায় প্রচারিত হবে এই শো।

নতুন সিজনে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে দিব্যাঙ্কা ত্রিপাঠীর নাম আলোচনায় রয়েছে। বিগ বসের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন নির্মাতারা। এ ছাড়া শোনা যাচ্ছে কঙ্গনা রানাউতের লকআপ জয়ী মুনাওয়ার ফারুকীর নাম। এর সঙ্গে জান্নাত জুবায়ের, শিবাঙ্গী জোশী এবং মাহি ভিজও শোয়ের অফার পেয়েছেন। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।

আর্কাইভ

ক্যালেন্ডার

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930