তরঙ্গটুডে

বোট ক্লাব থেকে বহিস্কার হলো নাসির ইউ মাহমুদ, তদন্তে কমিটি

হ্যালোডেস্ক।।  পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে আটক নাসির ইউ মাহমুদকে কার্য নির্বাহী কমিটি থেকে বহিষ্কার করেছে ঢাকা বোট ক্লাব লিমিটেড। সোমবার (১৪ জুন) বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি ও আইজিপি ড. বেনজির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কমিটির আরও আট সদস্য উপস্থিত ছিলেন। এ সময়ে ক্লাবের উপদেষ্টা রুবেল আজিজও সভায় অংশ নেন।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা বোট ক্লাব লিমিটেডের সচিব লে. কমান্ডার (অব.) মো. তাহ্সিন আমিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রিয় অভিনেত্রী পরীমণি এবং নাসির ইউ মাহমুদকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে নাসির ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি এবং শাহ এস আলমের ক্লাবের সদস্য পদ স্থগিত করার সিদ্ধান্ত হয়। শুধু তাই নয়, এ অভিযোগ তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দেবে বোট ক্লাব কর্তৃপক্ষের কাছে।

সভায় বলা হয়, নাসির ইউ মাহমুদ ক্লাবের নিয়ম না মেনে নির্ধারিত সময়ের বাইরে অতিথিকে ক্লাবের ভেতরে নিয়ে এসেছিলেন, যা ক্লাবের নিয়ম শৃঙ্খলার পরিপন্থী।

আর্কাইভ

ক্যালেন্ডার

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930