তরঙ্গটুডে

মিডিয়াতে স্বপ্ন পূরণে পা রাখলেন কৌশিক

মডেল: রেজাশাহ পাহলভী কৌশিক

হ্যালোডেস্ক

নতুন জগতে পা বাড়াতে চান গোপালগঞ্জের রেজাশাহ পাহলভী কৌশিক। কৌশিক মিডিয়াতে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। স্বপ্ন পূরণে সে ইতিমধ্যে অভিনয় প্রাকটিস্, মর্ডান ড্যান্স, মডেলিং ও ফটো সেশন করে নিজেকে তৈরি করে চলছেন। ছোট থেকেই এ পথে পা রাখবেন এমন স্বপ্ন নিয়ে বেড়ে ওঠা তার। নাটক, বিজ্ঞাপণ, মডেলিংসহ নানান ধরনের কাজ করতে আগ্রহী সে।

মিডিয়ার প্রতি ভালোবাসা দিন দিন বেড়েই চলছে কৌশিকের। তাইতো স্বপ্নকে আর লালন নয়, এবার মাঠে নেমে কিছু করার আগ্রহ জেগেছে তার বুকে। নিজেকে দিন রাত এগিয়ে নিয়ে যাওয়াই যেন তার স্বপ্ন হয়ে উঠেছে। তার মতে তরুনদের দিয়েই সম্ভব পরিবর্তনের। নতুনত্বের জয়গান নিয়ে তরুনরাই নতুন ভোর আনবে। তাই সাহস নিয়ে মিডিয়াতে পা রাখা, ভালো ভালো কাজ করে নিজেকে পরিবর্তনের সাঁড়িতে দাঁড় করানোটাই বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার অকাল প্রয়াত ইউনিয়ন চেয়ারম্যান মাফিজুর রহমান মিরন মিঞার সন্তান কৌশিক। সে খুব নম্র ও সভ্য স্বভাবের। কথা বলে কম। মুকসুদপুর সরকারি ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র। পড়াশুনার পাশাপাশি বই পড়া, বাইক চালানো, ভালো ফিল্ম দেখা ও মিউজিক শোনা খুব পছন্দ করেন।

মিডিয়ায় যাত্রা নিয়ে পথচলা কৌশিকের পরিবার ও বন্ধুরা তাকে সবসময় সাপোর্ট দিয়ে আসছে যেন তার চলার পথ হয় অনন্ত অনাবিল। হ্যালোটুডে পরিবারও তার সর্বাঙ্গীন মঙ্গল কামনায়।

আর্কাইভ

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930