স্বাস্থ্যসৌন্দর্য

যে খেলা শিশুর উচ্চতা বাড়ায় !

হ্যালোডেস্ক

২৪ ডিসেম্বর ২০২১


স্কুল আর পড়ার পর সারাদিন ঘরে বসে পাঁচ-ছয় ইঞ্চির ডিসপ্লেতে চোখ আটকে রাখলে বাধা পাবে শিশুর বেড়ে ওঠা। এর জন্য দৌড়-ঝাঁপ বা খেলাধুলার বিকল্প নেই। তাই বলে আবার শুধু ক্রিকেট-ফুটবল খেললেই হবে না। বেড়ে ওঠার জন্য আছে বিশেষ কিছু খেলা।

ব্যাডমিন্টন ও টেনিস
এ শীতে ব্যাডমিন্টন ধরিয়ে দিন শিশুর হাতে। লাফিয়ে ও হাত ঘুরিয়ে খেলতে হয় বলে এ খেলায় স্পাইন সুগঠিত হয়। এতে উচ্চতাও বাড়ে দ্রুত। টেনিসও একই কাজ করে। এটি আবার হাতের মাংসপেশীও শক্তিশালী করে।

বাস্কেটবল
বাস্কেটবল প্লেয়াররা এমনি এমনি লম্বা হয় না। খেলতে খেলতেই বাড়ে তাদের উচ্চতা। কারণ এ খেলায় অনবরত লাফাতে হয়, দৌড়াতে হয়।

সাঁতার
ব্যায়াম না বলে সাঁতারটাকে খেলা হিসেবেই শিখিয়ে দিন আপনার সন্তানকে। কারণ শরীরের সমস্ত কিছুরই ব্যায়াম হয়ে যায় এতে। শরীরের সব অঙ্গই এতে বাড়তে থাকে দ্রুত।

ভলিবল
লাফালাফির আরেক উৎকৃষ্ট খেলা হলো ভলিবল। এতেও আছে অবিরাম লম্ফঝম্প। আর বিনোদনের পাশাপাশি উচ্চতা বাড়াতে এ খেলারও জুড়ি নেই।

দড়িলাফ
শিশুদের জন্য বেশ ভালো কার্ডিও ব্যায়াম এটি। এটিও উচ্চতা বাড়াতে ভূমিকা রাখে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আর্কাইভ

ক্যালেন্ডার

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930