কবিতা

রাত্রি এগারোটার এপিটাফ

ছবি: প্রতীকী

প্রতিটি মৃতের শরীরে একটি করে হলুদ পাতা
ঘুমিয়ে থাকে
সানি, আপনি অপেক্ষা করেন ভোর ৫টার লোকাল ট্রেন কখন আসবে

প্রতিটি মৃতের দেহে একটি করে ব্ল্যাকবোর্ড ঝোলানো থাকে-
এবং ষাঁড়টি অপেক্ষা করে
গোলাপ ও জলপাত্রের খুব সামনেই…

আপনি কী জানেন সানি, প্রতিটি জন্মের পাশে
একটি করে ধুতুরাগাছ কেন থাকে না
শুধু ঘুমের মাঝ দরিয়ায় এক চলমান নৌকো
প্রদক্ষিণ করে সিঁড়িগুলি সন্তাপগুলি…

আপনি তাঁর জন্যে প্রেম বা বিষাদ কোনওটিই রাখেননি
হৃৎপিণ্ডের নিচে নদীটিও খুব স্থির
আপনার হাতের চকচকে ছুরিটি
অপেক্ষা করছে হেরে যাওয়া গ্রীক ঘাতকের মত টানটান

লেখক: সানি সরকার

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930