তরঙ্গটুডে

শাহরুখ খান ফের সম্মাননা পাচ্ছেন

বলিউড

হ্যালোডেস্ক: এবার অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় সম্মান জানাতে যাচ্ছে বলিউডের বাদশা খ্যাত শাহরুখ খানকে। খবর ইকোনমিক টাইমস’র।

খবরে বলা হয়, কিছুদিন পরই ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন বা আইএফএফএম উপলক্ষে অস্ট্রেলিয়া পাড়ি দিচ্ছেন সুপারস্টার শাহরুখ খান। তখন শাহরুখকে ডক্টর অব লেটারস উপাধিতে ভূষিত করা হবে। লা ট্রোবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এই খবর জানানো হয়েছে।
এ ব্যাপারে শাহরুখ জানান, তিনি সত্যিই অভিভূত। তার কাজকে সম্মান জানানোর জন্য লা ট্রোব বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানান এই অভিনেতা।

উল্লেখ্য, এর আগে কাজের স্বীকৃতিস্বরুপ লন্ডনের এডিনবরা ও বেডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় এবং লন্ডন ইউনিভার্সিটি অব ল-এর পক্ষ থেকে বিশেষ সম্মানসূচক ডিগ্রি পান এই সুপারস্টার।

আর্কাইভ

ক্যালেন্ডার

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930