তরঙ্গটুডে

শ্রোতাদের জন্য তৈরি হল ‘মন আঙ্গিনা’

হ্যালোডেস্ক

২৭ জানুয়ারি ২০২৪


রিলিজ হয়ে গেলো ‘মন আঙ্গিনা’ শিরোনামের একটি গান। মিলন মাহমুদ রবি’র কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার আসমা দেবযানী। গানটির সুর ও সংঙ্গীত করেছেন চঞ্চল।

গানটি প্রসঙ্গে সুরকার চঞ্চল বলেন, ‘মন আঙ্গিনা’ গানটি সংঙ্গীতপ্রেমী শ্রোতারা একবার শুনলে তাদের বার বার শুনতে ইচ্ছে করবে। খুবই সুন্দর কথা ও সুরের মাধ্যমে গানটি তৈরি করা হয়েছে। গানটি দর্শকদের কাছে ভালোলাগার হয়ে থাকবে।

গানটি দেখতে লিংকটি ক্লিক করুন।

কন্ঠশিল্পী আসমা দেবযানী বলেন, আমার গাওয়া মৌলিক গানগুলোর মধ্যে ‘মন আঙ্গিনা’ গানটি ভীষণ ভালোলাগার এবং প্রিয় একটি গান। গানটির লিরিক্স যখন আমার কাছে আসে কথাগুলো পড়ে আমি ফোন করে জানাই গানটি আমি গাইবো। তখনো সুর আমি শুনিনি। চঞ্চল ভাই যখন সুর করে গাইড ভয়েজ দিয়ে পাঠালেন তখনতো আরো ভালোলাগলো গাইতে ইচ্ছে হল। গানটি আমি আমার সবটুকু দিয়ে গাইতে চেষ্টা করেছি। এমন একটি গান গাইতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

বর্তমানে গানটি স্যোশাল মিডিয়ায় সাড়া ফেলেছে। গানটির সিনেমাটোগ্রাফিতে ছিলেন আল মাসুম সবুজ, সম্পাদনা ও প্রমোশন ওয়ার্ক করেছে এবিসি ডিজিটাল, প্রডাকশন সহকারী রুবেল আহমেদ এবং গানটিতে মডেলিং করেছেন ফারহানা রহমান তিশা।

আর্কাইভ

ক্যালেন্ডার

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930