তরঙ্গটুডে

সাখাওয়াত মিঠুর পরিচালনায় মিউজিক ভিডিও ‘কি মায়া ‘

কি মায়া- শ্যুটিংয়ের একটি দৃশ্যে

হ্যালোডেস্ক

ভালোবাসা দিবস উপলক্ষে এবার তরুণ প্রতিশ্রুতিশীল নির্মাতা সাখাওয়াত হোসেন মিঠু নির্মাণ করলেন সাগর তালুকদারের মিউজিক ভিডিও ‘কি মায়া ‘

বাংলাদেশের অতিরিক্ত আগ্রহ এবং ভালোবাসার যে চিত্রটি দৃশ্যমান তা হলো পরী।একজন পরীকে নিয়েই এই মিউজিক ভিডিও। চলতি মাসেই বিক্রমপুরের বিভিন্ন জায়গাতে ভিডিও চিত্র শেষ করলেন গুনি চিত্র পরিচালক সাখাওয়াত হোসেন মিঠু

সাগর তালুকদারের একক গানের মিউজিক ভিডিও। গানটির কথা ও সুর  করেছেন মাসুদ পারভেজ রুবেল এবং গানটির সঙ্গীত অনিরূদ্ধ শুভ ।
ছবিতে মুল চরিত্রে অভিনয় করেছেন সাগর তালুকদার ও আরহী ইসলাম। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে মুকুল জামিল,মাসুদ পারভেজ রুবেল প্রমুখ।স্টিল ছবি তুলেছেন ইবরাহীম, ভিডিওগ্রাফিতে রাসেল তুষার ।


নির্মাতা সাখাওয়াত হোসেন মিঠু জানিয়েছেন, ভালোবাসা দিবস উপলক্ষে ‘কি মায়া মিউজিক ভিডিওটি এম এস মিউজিক স্টেশনের ইউটিউবে উন্মুক্ত হবে। ছবিটি প্রযোজনা করেছে এম এস মিউজিক স্টেশন’।
গানটি নিয়ে সাগর তালুকদার খুব আশাবাদী। আর পরিচালক জানায় এই গানটি আশা করি সবার ভালো লাগবে। কেন না নতুন কিছু যুক্ত করা হয়েছে। দর্শক মজা পাবে বলে আশা করা যাচ্ছে।

আর্কাইভ

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930