তরঙ্গটুডে

১০ বছর পর আবারো ফেরদৌস ওয়াহিদ-ন্যানসি

হ্যালোডেস্ক

০৮ জানুয়ারি ২০২২


সংগীতে হাবিব-ন্যানসি জুটি বেশ সমাদৃত। শুধু ছেলে হাবিব ওয়াহিদের সঙ্গে নয়, এই গায়িকা কাজ করেছেন তার বাবা ফেরদৌস ওয়াহিদের সঙ্গেও। তবে তা অনেক দিন আগে।

প্রায় দশ বছর পর এই দুই শিল্পী ফের জুটিবেঁধে গাইলেন। গানটির সুর ও সংগীতও করেছেন ফেরদৌস ওয়াহিদ নিজেই।

মূলত বাংলাদেশ লাং ফাউন্ডেশনের (বিএলএফ) জন্য থিম সং গেয়েছেন তারা। গানটি লিখেছেন ডা. কাজী বেন্‌নূর। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. শাকুর।

এর কথাগুলো এমন- নির্মল নিশ্বাসে, অনাবিল আশ্বাসে, প্রাণময় সুস্থ জীবন/ এই ব্রত বুকে নিয়ে, অবিরত পথ চলে বাংলাদেশ লাং ফাউন্ডেশন।

ফেরদৌস ওয়াহিদ বলেন, ‌‘গানটির কাজ কেমন হয়েছে তা হয়তো শ্রোতারা বলবেন। তবে লাং ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে তা অতুলনীয়। তাদের উদ্যোগে নিজেকে শামিল করতে পেরে ভালো লাগছে।’

৫ জানুয়ারি, গ্রিন রোডের একটি স্টুডিওতে থিম সংটির কাজ হয়েছে। যা ভিডিও আকারে শিগগিরই সামনে আসবে।

আর্কাইভ

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930