তরঙ্গটুডে

আবারো বিয়ের পিঁড়িতে ন্যানসি

হ্যালোডেস্ক

২৮ জুলাই ২০২১


অতীত ভুলে নতুন জীবন সাজানোর পরিকল্পনার কথা এরই জানান দিয়েছেন গায়িকা নাজমুন মুনিরা ন্যানসি। মাঝে দুই মাস সময় নিয়ে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়িকা।

বুধবার (২৮ জুলাই) ন্যানসি জানায়, বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আসছে সেপ্টেম্বরে। সেই মাপেই চলছে সার্বিক প্রস্তুতি।

পাত্রের বিষয় জানতে চাইলে তিনি জানান,  এ বিষয়টি এখন না বলি। আরও পরে জানতে পারবেন। কারণ, এখনও অনেক কিছুই বাকি আছে।

ফাইল ছবিতে দ্বিতীয় স্বামী জায়েদের সঙ্গে ন্যান্সি

এই গায়িকা বললেন, ‘সবাই আমার বিচ্ছেদ নিয়ে পড়ে আছেন। কিন্তু আমি তো সামনে তাকাতে চাই। বিয়েটাও তো মধুর কিছু। আশা করছি সেপ্টেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছি।’ জানালেন, যদি সম্ভব হতো আগস্ট মাসেই সেটা করতেন। কিন্তু শোকের মাসের পরই সুসংবাদটি দিতে চান সবাইকে।

বিয়ে নিয়ে আক্ষেপ ও মজার ছলে তিনি আরও বলেন, ‘আমার এর আগে বিয়ে হয়েছে কিন্তু মেহদি দেওয়া হয়নি। যেহেতু এবার দানে দানে তিন দান, তাই বিয়ের সব আয়োজন রাখবো কিনা ভাবছি। মেহদি, প্রি ও পোস্ট ওয়েডিং- সবকিছু। আমি জীবন নিয়ে নতুন করে ভাবতে চাই। পেছন ফিরে তাকাতে চাই না।’

এছাড়া আরো জানা যায়, সম্প্রতি তার দ্ধিতীয় স্বামী জায়েদের সঙ্গে বিচ্ছেদে কাজটি সম্পন্ন হয়েছে।

আর্কাইভ

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031