তরঙ্গটুডে

ঈদ উপলক্ষে মনির মিউজিক ভিডিও ‘লাশ’

কণ্ঠশিল্পী মনি চৌধুরী

হ্যালোডেস্ক।।  ঈদকে সামনে রেখে ‘লাশ’ শিরোনামের নতুন একটি জীবনমুখী গান প্রকাশ করেছেন কণ্ঠশিল্পী মনি চৌধুরীর। গানটি পাম্মি মাল্টিমিডিয়ায় ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। এতে মডেল হয়েছেন সাখাওয়াত রিয়াল ও মনি চৌধুরী। ভিডিও পরিচালনা করেছেন রাজু আহমেদ।
মনি চৌধুরী বলেন, ‘‘প্রত্যেক মুসলমানের শেষ ঠিকানা মাটির ঘর (কবর)। সম্পূর্ণ গানটি মৃত্যু নিয়ে নির্মিত। ‘লাশ’ ফোক ধরনের জীবনমুখী গান। আশা করছি, গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।’

এছাড়াও কয়েকটি নতুন গানের প্রস্তুতি নিচ্ছেন মনি চৌধুরী। ঈদের পরে গানগুলো মুক্তি পাবে বলে জানান এই শিল্পী।

আর্কাইভ

ক্যালেন্ডার

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930